বসন্ত এখনো সাজঘরে আমি তাই নক্ষত্রের উত্তাপ নেই শীতার্ত শরীরে। হেমন্ত বালক, তুমি নাকি অদ্ভুত বৃষ্টি নামাও.. অসময়ে ভিজিয়ে দাও চন্দ্রমল্লিকার পালক! তবু তোমার অস্তিত্ব ভূলে যায় ফসলের রাত খুব ধীরে স্পর্শ করে শীতের নগ্ন হাত.. আমলকির ডাল ঘিরে ভীড় করে কুয়াশার দল; তৃষ্ণার্ত হৃদয় পান করে মুঠো মুঠো জোছনার জল। চারপাশে ছায়ারঙা শীত আর রূপালী ঘাস.. তারপর চন্দ্রবিলাস!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফজলুল হাসান
তৌহিদ উল্লাহ শাকিল : আগামী ১৭ ই ফ্রেব্রুয়ারী গল্প কবিতার বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে একটি ইভেন্টের আয়োজন করেছি । যেহুতু নেট ছড়া সম্ভব নয় তাই নেটের মাধ্যেমে করছি ।গল্প কবিতায় প্রকাশিত আপনি আপনার সেরা লেখাটি এখুনি পাঠিয়ে দিন এই লিঙ্কে [ http://www.golpokobita.com/messages/compose/to/7161 ] । সময় অনেক কম . সকল বন্ধুকে বলছি আর দেরী করবেন না | শেষ তারিখ : ২-২-২০১২ |
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।